Nabadhara
ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় ইটভাটায় হ্যারো গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ইটভাটায় মাটি টানা হ্যারো গাড়ির চাকায় পিষ্ট হয়ে তাওহিদ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার কুমড়েদাহ গ্রামের মোল্লা ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাওহিদ শৈলকুপা উপজেলার পাঁচপাখিয়া গ্রামের জসিম শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন মোল্লার মালিকানাধীন মোল্লা ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে। সেখানে খেলতে গিয়ে হ্যারো গাড়ির নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, খেলতে এসে হ্যারো গাড়ির নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।