Nabadhara
ঢাকাশনিবার , ১৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে নৌ ডাকাতির প্রস্তুতিকালে ১০ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জুন ১৩, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম এলাকার ডহরি খালের প্রবেশমুখ ও ধলেশ্বরী নদীর মোহনা থেকে নৌ ডাকাতির প্রস্তুতিকালে ১০ জনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি উচ্চগতির ইঞ্জিনচালিত নৌকা, দুটি ধারালো দা, ছয়টি মোবাইল ফোন, দুটি টর্চলাইট এবং সাতটি কাঠের ডাসা উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আব্দুল মাবুদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে ইন্সপেক্টর আব্দুল মাবুদের নেতৃত্বে ধলেশ্বরী নদীতে নিয়মিত নৌ টহল চলাকালে মিরকাদিম এলাকার ডহরি খালের প্রবেশমুখ ও ধলেশ্বরী নদীর মোহনা এলাকায় একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ অভিযান চালায়। এ সময় নৌকায় থাকা ১০ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সাদ্দাম হোসেন (৩৮), বোরহান উদ্দিন (২৮), মো. রোমান (২৩), তারা মিয়া (৩৮), ইউনুস আলী (৩৮), ইসমাইল হোসেন (২৭), আব্দুর রহমান (২৭), সুলাইমান (৩৪), শরীফ হোসেন (৩২) ও মো. আরমান (২৩)।

পরে তাদের দেহ ও নৌকায় তল্লাশি চালিয়ে ডাকাতির প্রস্তুতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানিয়েছে নৌ-পুলিশ। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ইন্সপেক্টর আব্দুল মাবুদ জানান, কয়েকদিন আগে গজারিয়ার লস্করদী এলাকা থেকে দুই নৌ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সবার বাড়ি সিরাজদিখান উপজেলায় বলে তিনি জানান।

পুলিশ জানিয়েছে, নৌপথে ডাকাতি প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।