সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট আইটি ও ইংলিশ একাডেমির উদ্যোগে After SSC Computer & Spoken English Training Course-এর শুভ উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বাগেরহাট আইটি ও ইংলিশ একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক বায়েজিদ হোসেন প্রান্ত এবং সঞ্চালনা করেন সামিনা ইয়াসমিন রুপা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট আইটি ও ইংলিশ একাডেমির চেয়ারম্যান মোসা. আফরুজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর শেখ হান্নানুর রহমান, আদিনা চৌধুরী (আলোহা বাগেরহাট), তিথি দেবনাথ (প্রধান শিক্ষক, গ্রিন হার্ট স্কুল), দিদার মো. রেজওয়ান (দোদুল) (পরিচালক, নেপচুন এডুকেশন একাডেমি), সমাজসেবী ও আত্মউন্নয়ন কর্মী শেখ আবু বক্কর সিদ্দিক, জব কোচিং শিক্ষক সাজিম হোসাইন, ইংলিশ সেকশনের শিক্ষক ইমরান হোসেন ও এহসানুল হক অনিক।
এছাড়াও কম্পিউটার সেকশনের প্রশিক্ষকবৃন্দ, নবাগত শিক্ষার্থী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা তথ্যপ্রযুক্তি ও ইংরেজি ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্টজনদের উপস্থিতিতে নবীন বরণ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষে আয়োজকরা সকল অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

