Nabadhara
ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জুন ১৪, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু নতুন-চর খেয়াঘাটে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে ব্যক্তিগত অর্থায়নে একটি যাত্রী ছাউনি নির্মাণ করেছেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন শিকদার।

মীরগঞ্জ লঞ্চঘাট থেকে রাজগুরু নতুন-চর খেয়াঘাট হয়ে প্রতিদিন শত শত মানুষ নৌকা ও ট্রলারযোগে যাতায়াত করেন। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টি, ঝড় ও তীব্র রোদের মধ্যে খেয়াঘাটে অপেক্ষমাণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। এ সমস্যা বিবেচনায় নিয়ে রাজন শিকদার নিজস্ব অর্থায়নে যাত্রীদের জন্য একটি ছাউনি নির্মাণের উদ্যোগ নেন। গত ১৪ জুন নির্মাণকাজ সম্পন্ন হয়।

স্থানীয় যাত্রী মোহাম্মদ আলী বলেন, “আগে বৃষ্টি বা ঝড়ের সময় ট্রলারের জন্য অপেক্ষা করতে গিয়ে অনেক কষ্ট হতো। এখন যাত্রী ছাউনি হওয়ায় আমরা স্বস্তিতে অপেক্ষা করতে পারব।”

স্থানীয় বাসিন্দারা জানান, জনসাধারণের সুবিধার কথা চিন্তা করে নেওয়া এ উদ্যোগটি প্রশংসনীয়। তাদের মতে, ছাউনিটি খেয়াঘাট ব্যবহারকারী মানুষের দুর্ভোগ অনেকাংশে কমিয়ে দেবে এবং যাত্রীদের নিরাপদে অপেক্ষার সুযোগ সৃষ্টি করবে।

এ বিষয়ে রাজন শিকদার বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। এলাকার মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করেই ব্যক্তিগত অর্থায়নে এই যাত্রী ছাউনি নির্মাণ করেছি। ভবিষ্যতেও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়দের আশা, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ এলাকার যোগাযোগ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট মানুষের দৈনন্দিন দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।