Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৪

MEHADI HASAN
নভেম্বর ৩০, ২০২১ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

তৌহিদুল ইসলাম জিসান, নাজিরপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুর মহাসড়কে দুপুর ১.৩০ মিনিট সময় একটি লোকাল বাস  গরুর উপর উঠিয়ে দেয়।এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় স্থানিয়রা গুরুতর আহত অবস্থায় চার জন কে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠানো হয়,আহতরা হলেন ১.মোঃগোলাম মওলা (৬০),পিং-মমতাজ উদ্দিন,কাজদিয়া গোপালগঞ্জ,২.জিয়াউল হক (২৬),পিরোজপুর সদর,৩.মোঃরাসেনুল (৩২)ভোলা। ঘটনাটি ঘটেছে নাজিরপুর গোপালগঞ্জ মহাসড়কের মৃধা বাড়ি ব্রিজের পাসে,ঘটনার সময় উপস্থিত থাকা স্থানীয়রা জানান মঙ্গলবার দুপুর ১.৩০ ঘটিকার সময় পাটগাটি থেকে ছেড়ে আসা হ্রদয় ক্লাসিক নামক একটি লোকাল বাস এবং দিঘীরজান বাজারে বিক্রি করতে যাওয়া একটি গরুর উপর উঠিয়ে দেয়। স্থানিয়রা ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা এসে উদ্ধার কাজ চালায়।
এবিষয়ে উপজেলা প.প.কর্মকর্তা ডাঃ ফজলে বাড়ী জানান আহতদের আমরা প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে ভর্তি নিয়েছি,একজনকে পিরোজপুর সদর হসপিটালে রেফার করা হয়েছে,আর একজন প্রথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলছে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।