Nabadhara
ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে ব্র্যাকের হাঁস-মুরগি ও নগদ সহায়তা বিতরণ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি 
জুন ১৫, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি 

কিশোরীদের আর্থিক স্বাবলম্বিতা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁস-মুরগির বাচ্চা ও নগদ অর্থ বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচি।

সোমবার (১৫ জুন) ব্র্যাকের বরিশাল-০২ অঞ্চলের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ১৬ জন স্বপ্নসারথী কিশোরীর মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের সাউথ ডিভিশনের বরিশাল-০২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) পাপড়ি বাড়ৈ। এছাড়া ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় প্রত্যেক কিশোরীকে ২০টি করে হাঁস-মুরগির বাচ্চা দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রাথমিক খাদ্য ব্যয়ের জন্য প্রত্যেককে ৩ হাজার ২৬৮ টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়।

ব্র্যাক কর্মকর্তারা জানান, এ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক পরিবারের কিশোরীরা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে। পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধি ও আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়বে, যা ভবিষ্যতে আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।