Nabadhara
ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধাসহ সারাদেশে মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে লোহাগড়ায় মানববন্ধন

নড়াইল প্রতিনিধি
জুন ২০, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১১টায় লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে লোহাগড়া শহরের নিতাই-গৌর সুন্দর জিউর মন্দিরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, নিতাই-গৌর সুন্দর জিউর মন্দিরের সাধারণ সম্পাদক অধ্যাপক দীপক সাহা, ইতনা স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক মদন ভদ্র, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক পঙ্কজ সরকার, নড়াইল জেলা মতুয়া মহাসংঘের সভাপতি পরীক্ষিত শিকদার, নড়াইল জেলা মতুয়া মিশনের সাবেক সভাপতি বলদেব বিশ্বাস এবং সাবেক কৃষিবিদ রঘুনাথ করসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের সাংবিধানিক অধিকার রয়েছে। ধর্মীয় কর্মকাণ্ডে বাধা প্রদান কিংবা কোনো ধর্মীয় প্রতীক ও বিশ্বাসকে অবমাননা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা গাইবান্ধার পলাশবাড়ীতে ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহ নির্মাণে বাধা প্রদান এবং ধর্মীয় প্রতীকের অবমাননার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।