Nabadhara
ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি 
জুন ২৪, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।

এর আগে সন্ত্রাসবিরোধী আইনে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজুসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেন থানার এসআই মনিরুজ্জামান।

মামলায় গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—মো. মোস্তাক আহম্মেদ লাভলু, মালিয়াট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. কাবিরুল ইসলাম নান্নু, পৌর শ্রমিক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নওশের আলী, শ্রমিকলীগের সদস্য মো. আশরাফুল শেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক শেখ সৌরভ (সাদ্দাম), মাসুদ আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. সবুজ হোসেন এবং ত্রিলোচনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. সাইদুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুর বাড়িতে দলীয় কর্মসূচি পালনের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা ও বাধার ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, পুলিশের কাজে বাধা ও অবৈধ সমাবেশের অভিযোগে ১১ জনের নাম উল্লেখসহ ২০–৩০ জন অজ্ঞাতকে আসামি করে মামলা করা হয়েছে। এর মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।