Nabadhara
ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর ডিবির নতুন ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম

ফরিদপুর প্রতিনিধি 
জুন ২৪, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদর জোনের নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ রাকিবুল ইসলাম।

বুধবার (২৪ জুন) ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম, পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। আদেশের পর তিনি ডিবি সদর জোনের ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

একই আদেশে ডিবির বিদায়ী ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে ফরিদপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ডিবি হেফাজতে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে গোয়েন্দা শাখার প্রশাসনিক কার্যক্রম সচল ও গতিশীল রাখতে দ্রুত এই বদলি ও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

নবনিযুক্ত ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম ইতোমধ্যে তার নতুন কর্মস্থলে যোগদান করে দায়িত্ব পালন শুরু করেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে আশা করা হচ্ছে, তার নেতৃত্বে ডিবির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।