Nabadhara
ঢাকারবিবার , ৫ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

MEHADI HASAN
ডিসেম্বর ৫, ২০২১ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ

নড়াইলে জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ০৫ ডিসেম্বর (রবিবার) সকাল ১০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিলসেডে এ কল্যান সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ মানদন্ড অনুযায়ী শ্রেষ্ঠ অফিসার ও পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার)। কল্যাণ সভায় পুলিশের বিভিন্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যেদের সুবিধা-অসুবিধার কথা শোনেন ও সমস্যা সমাধানে গঠনমূলক আলোচনার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি পুলিশ সদস্যদের পেশাদারীত্বের সাথে দায়িত্ব পালন, হেলমেট ও লাইসেন্স ছাড়া মোটরসাইকেল না চালানো, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থাকা এবং ফেসবুকে অপ্রাসঙ্গিক মন্তব্য না করার জন্য নির্দেশ দেন।

কল্যাণ সভায় নভেম্বর ২০২১ মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য পুলিশ সুপার নড়াইল জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে ক্রেস্ট ও অর্থ পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) এস এম কামরুজ্জামান, পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার সহ সকল থানার অফিসার ইনচার্জ এবং নড়াইল জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।