Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি
জুন ২৬, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট প্রতিনিধি

সিলেটের গোলাপগঞ্জে পৃথক অভিযানে ছাত্রলীগ নেতা সৈয়দ জাহিদুল ইসলাম রাকিব (২২) এবং একটি হামলা মামলার এজাহারভুক্ত আসামি রাসেল আহমদকে (২৩) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সৈয়দ জাহিদুল ইসলাম রাকিব উপজেলার আমুড়া ইউনিয়নের কদমরসুল এলাকার সৈয়দ মুজিবুল ইসলামের ছেলে। অপর গ্রেপ্তারকৃত রাসেল আহমদ উপজেলার টিকরবাড়ি এলাকার মৃত শামিম আহমদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নির্দেশনায় এসআই আবু সাঈদ পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার বিকেল ৪টার দিকে কদমরসুল এলাকায় অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, তিনি বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলার আসামি। এছাড়া দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন সময়ে কটূক্তি করে জনমনে অস্থিতিশীলতা সৃষ্টি করার উদ্দেশ্যে ভিডিও প্রচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অন্যদিকে, একই দিন উপজেলার টিকরবাড়ি এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবক জাকির হোসেনকে অস্ত্র দিয়ে জখম করার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি রাসেল আহমদকে গ্রেপ্তার করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। জননিরাপত্তা বিঘ্নিত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।