Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন, সিনিয়র সহসভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এবং পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ।

এ ছাড়া উপস্থিত ছিলেন মমিনুল হক কালারসান, তাহিরপুর উপজেলা যুবদলের সভাপতি এনামুল হকসহ বিভিন্ন উপজেলা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে কোনো ষড়যন্ত্র করা হলে তা রাজপথে প্রতিহত করা হবে। ফ্যাসিবাদী দোসরদের চক্রান্ত মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।