Nabadhara
ঢাকাসোমবার , ৬ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

MEHADI HASAN
ডিসেম্বর ৬, ২০২১ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মিজানুর রহমান,কালকিনি প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে মোঃ নাঈম হোসেন-(৩)নামে এক নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশু উপজেলার রমজানপুর এলাকার উত্তর চড়াইকান্দি গ্রামের মোঃ শাহআলমের ছেলে।

আজ সোমবার সন্ধ্যায় পালরদ্দী নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরিদল। এলাকা ও নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে, গত শনিবার দুপুরে পালরদ্দী নদীর পাড়ে একা খেলতে গিয়ে পানিতে ডুবে শিশু মোঃ নাঈম নিখোঁজ হয়। কিন্তু সোমবার সন্ধ্যায় শিশু নাঈমের মরদেহ নদীতে ভেসে উঠে। পরে গৌরনদী ফায়ার সার্ভিস খবর পেয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় ইউপি সদস্য শাহিন বলেন, খেলতে গিয়ে নাঈম নদীর পানিতে ডুবে গিয়েছিল। অনেক খোজাখুজির পরে তার মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে।

এব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) মোঃ নাসির নবধারা কে বলেন, আমরা খবর পেয়েছি নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।