Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় গ্রেফতারকৃত ওবায়েদ উল্লাহ ভুলনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
জুলাই ১০, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় গ্রেফতারকৃত আসামি ওবায়েদ উল্লাহ ভুলনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কচুয়া বাজারের ব্যবসায়ী, সাধারণ মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা।

শুক্রবার বিকেলে ডাকবাংলোর সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কচুয়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তি খায়রুল আবেদীন স্বপন, ব্যবসায়ী বিল্লাল হোসেন মজুমদার, কচুয়া বাজারের সাবেক ইজারাদার আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, আব্দুস সালাম শান্ত, হাবিবুন নবী সুমন, শফিকুল ইসলাম, কাজী ফরহাদ হোসেন এবং ইসমাইল হোসেন আবেগসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করে বলেন, ওবায়েদ উল্লাহ ভুলন দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ভূমি দখল, মাদক ব্যবসা, দোকান দখল এবং সাধারণ মানুষের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত। তারা আরও দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বিএনপির নেতা-কর্মীদেরও হয়রানি ও নির্যাতন করেছেন।

বক্তারা ওবায়েদ উল্লাহ ভুলনকে গ্রেপ্তার করায় কচুয়া থানার পুলিশকে ধন্যবাদ জানান এবং তার বিরুদ্ধে আইন অনুযায়ী দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ সময় বিক্ষোভ মিছিলে কচুয়া বাজারের ব্যবসায়ী, সাধারণ জনগণ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। একই দাবিতে কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায়ও পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।