Nabadhara
ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ার নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন নিরুপম মজুমদার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
জুলাই ১২, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়া উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নিরুপম মজুমদার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই তিনি বিদায়ী ইউএনও লিখন বনিকের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

দায়িত্ব গ্রহণের পর নিরুপম মজুমদার বলেন, আগৈলঝাড়াকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। এ লক্ষ্যে জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, সরকারি দপ্তরগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, মাদক, বাল্যবিয়ে ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে উপজেলা প্রশাসন কাজ করবে।

নবাগত ইউএনওর যোগদানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তার নেতৃত্বে উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তারা।

নিরুপম মজুমদার এর আগে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।