নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন, টঙ্গী পশ্চিম থানার দ্বি-বার্ষিক সাধারণ সভায় মুহাম্মদ হেদায়েত উল্লাহ সভাপতি ও মো. মজিবুর রহমান সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) সকালে হাজী এম. এ. গনি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।
আগামী দুই বছর মেয়াদের জন্য ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, হুমায়ুন কবির শান্ত ও মো. লুৎফর রহমান লিটন; সহ-সাধারণ সম্পাদক হানিফ মোল্লা ও শামিম শেখ; সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম জনি; অর্থ সম্পাদক হুমায়ুন আহমেদ; ক্রীড়া সম্পাদক মো. আব্দুর রশিদ; মহিলা বিষয়ক সম্পাদক মীর তাহমিনা আক্তার; শিক্ষা সম্পাদক কমলেশ চন্দ্র মন্ডল; ধর্ম বিষয়ক সম্পাদক মো. ওসমান গনি; প্রচার সম্পাদক রিপন চন্দ্র মন্ডল; তথ্য ও গবেষণা সম্পাদক লিপি আক্তার এবং সদস্য হিসেবে মো. আরিফ হোসেন ও উম্মুল ওয়ারা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিন। এ সময় সংগঠনের কর্মকর্তা ছাড়াও টঙ্গী পশ্চিম থানার বিভিন্ন প্রাইভেট স্কুলের প্রধান শিক্ষক ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জামান মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোস্তফা হুমায়ুন হিমু। কমিটির সদস্য ছিলেন হাজী রওশন আলী একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি কবির চৌধুরী, আশা মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব সেলিম পারভেজ, খাঁপাড়া বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এবং ভাকরাল আদর্শ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিল্লাল হোসেন।
সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ টঙ্গী পশ্চিম থানার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

