Nabadhara
ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীর ধিলন রায়ের উদ্ভাবিত ‘নিওসেভার’ অ্যাপ অ্যাম্বুলেন্স সেবায় নতুন মাত্রা

নিজস্ব সংবাদদাতা, চিতলমারী
জুলাই ২০, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, চিতলমারী

রোগীদের জরুরি অ্যাম্বুলেন্স সেবায় নতুন মাত্রা যোগ করেছে বাগেরহাটের চিতলমারী উপজেলার ধিলন রায়ের উদ্ভাবিত ‘নিওসেভার’ (NeoSaver) অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে মাত্র তিনটি ধাপে দ্রুত অ্যাম্বুলেন্স বুকিং করা যায়। পাশাপাশি রোগীর অবস্থানের কাছাকাছি থাকা অ্যাম্বুলেন্সের সঙ্গে দ্রুত সংযোগ স্থাপনের সুবিধাও রয়েছে।

এ উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তিনি এক লাখ টাকার ‘সিড ফান্ড’ (Seed Fund) পেয়েছেন।

নিওসেভার অ্যাপের উদ্ভাবক ধিলন রায় জানান, দেশের অধিকাংশ অ্যাম্বুলেন্স সেবা এখনো ফোনকলনির্ভর এবং এর কোনো কেন্দ্রীয় ডিজিটাল সমন্বয় ব্যবস্থা নেই। এ সমস্যা সমাধানের লক্ষ্যেই ‘নিওসেভার’ অ্যাপটি তৈরি করা হয়েছে।

তিনি জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ইনোভেশন হাব কর্মসূচির আওতায় নিওসেভারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মাত্র পাঁচজন প্রতিষ্ঠাতা সদস্য নিয়ে শুরু হওয়া এ উদ্যোগ বর্তমানে শতাধিক সদস্যের একটি নেটওয়ার্কে পরিণত হয়েছে। এতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মেডিকেল ও নার্সিং শিক্ষার্থী এবং বিভিন্ন পেশাজীবী যুক্ত রয়েছেন। এছাড়া আঞ্চলিক অ্যাম্বুলেন্স সেবাদানকারী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেবাটি আরও উন্নত করা হচ্ছে।

এ বিষয়ে সাংবাদিক ও কবি পঙ্কজ রায় বলেন, “ধিলন রায় প্রযুক্তির কার্যকর ব্যবহার করে জরুরি অ্যাম্বুলেন্স সেবাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তার এ সাফল্য চিতলমারীসহ বাগেরহাট জেলার সুনাম দেশব্যাপী ছড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও তিনি আরও সফলতা অর্জন করুন—এটাই আমাদের প্রত্যাশা।”

ধিলন রায় চিতলমারী উপজেলার চরবানিয়ারী দক্ষিণপাড়া গ্রামের ধনঞ্জয় রায়ের ছেলে। তিনি নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, খুলনা থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (বিএসসি ইন সিএসই) সম্পন্ন করেছেন। ‘নিওসেভার’ নামের এই ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে তিনি গবেষণা ও উদ্ভাবনের যাত্রা শুরু করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।