Nabadhara
ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
জুলাই ২০, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব-উল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, আব্দুল মতিন মণ্ডল ও মোখলেসুর রহমান কামরুল।

এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুধীজন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন, জনসেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্থিতিশীল রাখতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। জনস্বার্থে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।