আমিনুল ইসলাম,দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ, সিলিং ফ্যান, ক্রীড়া সামগ্রী ও আলমারি বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ. ন. ম. রাকিবুল ইউসুফের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামীম আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা সমবায় কর্মকর্তা আজগর আলী, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবুল হক, আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল কাদীর, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর এম. এ. মতিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) সাইফুল ইসলাম এবং উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আল-আমিন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের প্রধান, ক্রীড়া-সংশ্লিষ্ট শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের এডিপির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকারের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

