Nabadhara
ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চাটখিলে সাংবাদিককে হুমকির অভিযোগ, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় লিখিত অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
জুলাই ২২, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে সামাজিক যোগাযোগমাধ্যমে নাম ও ছবি বিকৃত করে অপপ্রচার চালানো এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছেন এক সাংবাদিক।

ভুক্তভোগী সাংবাদিক কামরুল ইসলাম কানন একটি বেসরকারি টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি। এছাড়া তিনি নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ট্রেজারার এবং নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই কামরুল ইসলাম কানন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন নিয়ে একটি সচেতনতামূলক পোস্ট করেন। ওই পোস্টে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নাম উল্লেখ না থাকলেও, পোস্ট দেওয়ার পর মো. সুমন (প্রকাশ ‘ইয়াবা সুমন’), মোহন (প্রকাশ ‘ঠোঁট কাটা মোহন’) ও মহিন তাদের নিজ নিজ ফেসবুক আইডি থেকে সাংবাদিক কাননের নাম ও ছবি বিকৃত করে পোস্ট দেন এবং বিভিন্নভাবে হুমকি-ধমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত সুমন ও মোহন নিজেদের যুবদলের পরিচয় দিয়ে এবং নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার ও বিভিন্ন অপকর্মে জড়িত। এছাড়া মহিন আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় একটি বাহিনীর সশস্ত্র ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই ঘটনায় হাফিজুর রহমান শাওনের বিরুদ্ধে অভিযুক্তদের ফেসবুক পোস্ট বিভিন্ন গ্রুপ ও নিজের ওয়ালে শেয়ার করে অপপ্রচারে সহায়তার অভিযোগও করা হয়েছে।

সাংবাদিক কামরুল ইসলাম কানন অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের সাংবাদিকতার সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তবে অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।