Nabadhara
ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে ফুটবল সমর্থনের বিরোধে ‘মিথ্যা’ ধর্ষণ মামলার অভিযোগ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
জুলাই ২২, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে বিরোধের জের ধরে এক যুবকের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দায়েরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবকের বাবা মো. লতিফ খান মামলাটি প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।

২১ জুলাই বুধবার বিকেলে দুমকি প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লতিফ খান অভিযোগ করে বলেন, স্থানীয় আল আমীন প্যাদা তার মাদ্রাসাপড়ুয়া ছেলে আবির হোসেনকে ভিকটিম সাজিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি ভিত্তিহীন মামলা দায়ের করেছেন।

তিনি জানান, তার ছেলে মো. জিসান ব্রাজিল সমর্থক এবং বাদীপক্ষ আর্জেন্টিনা সমর্থক হওয়ায় তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মামলা তুলে নেওয়ার শর্তে বিভিন্ন মাধ্যমে তার কাছে ১ লাখ টাকা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেন লতিফ খান।

লতিফ খান আরও বলেন, থানায় কোনো লিখিত অভিযোগ না করে সরাসরি আদালতে মামলা করা হয়েছে এবং ঘনিষ্ঠ আত্মীয়দের সাক্ষী হিসেবে দেখানো হয়েছে।

অভিযোগের বিষয়ে আল আমীন প্যাদা বলেন, “ঘটনাটি শতভাগ সত্য। পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে। থানা-পুলিশ গড়িমসি করায় আমি আদালতে যেতে বাধ্য হয়েছি।”

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, “ভিকটিম পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।