Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষামন্ত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগে কচুয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
জুলাই ২৩, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আনম এহছানুল হক মিলনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ তুলে তার প্রতিবাদে চাঁদপুরের কচুয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রহিমানগর-কচুয়া সড়কের পালগিরি বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করে পালগিরি বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটি, পালগিরি নুরানী দাখিল মাদ্রাসা, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। মানববন্ধনে সড়কের দুই পাশে অবস্থান নিয়ে অংশগ্রহণকারীরা প্রতিবাদ জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পালগিরি বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. আকতার হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ও অভিভাবক শাহ আলম কষ্টকর, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, পালগিরি নুরানী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু জাফর, পালগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় সরকার, অভিভাবক ও প্রবাসী মিলন, সমাজসেবক ডা. মুকবুল হোসেনসহ শিক্ষার্থীরা।

বক্তারা দাবি করেন, শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার বিরুদ্ধে পরিচালিত প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত এবং শিক্ষা ব্যবস্থাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ বলে তারা অভিযোগ করেন।

মানববন্ধন থেকে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবি জানানো হয় এবং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।