Nabadhara
ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে পঞ্চগড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পঞ্চগড় প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পঞ্চগড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

আলোচনা সভায় বক্তব্য দেন প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বড় ছেলে ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, ছোট ছেলে ব্যারিস্টার নওফেল জমির, জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ এবং জেলা জজ আদালতের পিপি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পিপি অ্যাডভোকেট আদম সুফি।

আলোচনা শেষে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জেলা ও সদর উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এর আগে পরিবারের উদ্যোগে গত দুই দিনে তেঁতুলিয়া, ভজনপুর ও আটোয়ারীতেও প্রয়াত ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।