Nabadhara
ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বসতঘরের টিন কেটে চুরি, প্রায় ২ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নে একটি বসতঘরের টিন কেটে প্রবেশ করে প্রায় ২ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী উম্মে কুলছুম শিরিন কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের মিয়াজী (বড় বাড়ি) এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে উম্মে কুলছুম শিরিন জানান, তিনি স্বপরিবারে ঢাকায় বসবাস করেন। তার স্বামী মোশারফ হোসেন ২০২৫ সালের ১৩ ডিসেম্বর ঢাকায় একটি হাসপাতালে মারা যান। দাফন শেষে বাড়ির দরজা-জানালা বন্ধ করে পরিবারের সবাই আবার ঢাকায় চলে যান।

গত শুক্রবার (২৪ জুলাই) সকালে বাড়িতে এসে ঘরের দরজা খুলে সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে দেখা যায়, ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা রান্নাঘরের ক্রোকারিজ, হাঁড়ি-পাতিল, ফ্রাইপ্যান, প্রেসার কুকারসহ বিভিন্ন মূল্যবান গৃহস্থালি সামগ্রী চুরি করে নিয়ে গেছে। এছাড়া ঘরের বিভিন্ন কক্ষ থেকে বৈদ্যুতিক পাখা ও বাল্বও খুলে নিয়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, এর আগেও একই বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। বাড়িতে কেউ না থাকায় বিভিন্ন ফলদ গাছের ফল ও অন্যান্য সামগ্রীও চুরি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।