Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘জনগণের ওপর যারা ক্ষমতা প্রদর্শন করবে, তারা দলের শত্রু’— তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
জুলাই ২৮, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “জনগণের ওপর যারা ক্ষমতা প্রদর্শন করবে, তারা আমাদের সরকারের শত্রু, দলের শত্রু, তারেক রহমান ও খালেদা জিয়ার শত্রু।”

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালের পাশে উপজেলা কৃষকদলের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র জনগণই ক্ষমতার মালিক। জনগণকে কখনো ছোট করে দেখা যাবে না। রাজনৈতিক নেতাকর্মীদের জনগণের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করতে হবে এবং জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “ক্ষমতার অপব্যবহার করলে তার দায় শেষ পর্যন্ত দলের ওপরই বর্তায়। তাই দলের কোনো নেতাকর্মী যদি জনগণের সঙ্গে অসদাচরণ বা অন্য কোনো অপকর্মে জড়িয়ে পড়ে, তাহলে তাকে দলীয় পরিচয়ে রক্ষা করা যাবে না। অপরাধ করলেই আইনের আওতায় আনতে হবে।”

জহির উদ্দিন স্বপন বলেন, “বিএনপি একটি বড় পরিবার। এখানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অঙ্গসংগঠন রয়েছে। তবে কিছু সুযোগসন্ধানী ব্যক্তি দলীয় পরিচয় ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করেন। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

উপজেলা কৃষকদলের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহ্বায়ক আলহাজ আবুল হোসেন মিয়া, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন এবং কৃষকদলের জেলা উত্তর শাখার সদস্য সচিব ভিপি মো. সেলিম হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।