Nabadhara
ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকূপ খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনা

নোয়াখালী প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন একটি গ্যাসকূপের খননকাজ শুরু হয়েছে। বাপেক্সের বাস্তবায়নাধীন ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প’-এর আওতায় মঙ্গলবার (২৮ জুলাই) খননকাজের উদ্বোধন করা হয়। বুধবার (২৯ জুলাই) সকাল থেকে পুরোদমে চলছে খনন কার্যক্রম।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে কূপটি ১ হাজার ৫৫০ মিটার গভীর পর্যন্ত খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, খননকাজ শেষ হতে প্রায় ৪৫ দিন এবং এরপর ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) সম্পন্ন করতে আরও ১৫ দিন সময় লাগবে। এই পরীক্ষা শেষে কূপে মজুদ থাকা গ্যাসের প্রকৃত পরিমাণ জানা যাবে।

সুন্দলপুর-৪ প্রকল্পের ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে কূপটির গ্যাস মজুদের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যাবে। সফলভাবে প্রকল্প বাস্তবায়িত হলে এখান থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের আশা, নতুন এই গ্যাসকূপ দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।