Nabadhara
ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল ৯টায় শহীদ রাজা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।

বরিশালের গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের পরিচালনায় আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ক্যাম্পে রোগীদের চোখের বিভিন্ন রোগ নির্ণয়, চোখে পানি পড়া, নেত্রনালির সমস্যা, চোখের মাংস বৃদ্ধি, চোখের চাপ (প্রেশার) পরীক্ষা, চশমার পরামর্শ এবং ছানি রোগীদের অপারেশনের জন্য বাছাই করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. অমি দত্তের নেতৃত্বে ৯ সদস্যের একটি মেডিকেল টিম চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি মো. মেহেদী হাসান তুহিন, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাওলাদারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা সার্বিক দায়িত্ব পালন করেন।

আয়োজকরা জানান, সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।