Nabadhara
ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলায় পুলিশের পৃথক তিনটি বিশেষ অভিযানে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ।

বুধবার (২৯ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হকের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানের প্রথম ধাপে এএসআই নাজমুন ও এএসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জলা তেতৈয়া এলাকায় অভিযান চালিয়ে নোয়াদ্দা গ্রামের রুবেল (৩৫)-কে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

একই দিনে এসআই মো. সাইফুল ইসলাম কড়ইয়া এলাকায় অভিযান চালিয়ে জগন্নাথ চন্দ্র পাটিকর (২১)-কে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া এসআই মোহাম্মদ ফাত্তার মিয়া মহিদ্দিরবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে রনি হোসেন (২৬)-কে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার চাঁদপুরের আদালতে পাঠানো হয়েছে।

কচুয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।