Nabadhara
ঢাকাশনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আগস্ট ১, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুর মহানগরের সদর থানার হাড়িনাল এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খায়রুল ইসলাম (৪২) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। ঘটনার পর তার ভাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে হাড়িনাল উত্তরপাড়া মসজিদসংলগ্ন এলাকায় পূর্ব বিরোধের জেরে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে খায়রুল ইসলামের ওপর হামলা চালায়। এতে তার মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

লিখিত অভিযোগে আরও বলা হয়, হামলার সময় দুর্বৃত্তরা খায়রুল ইসলামের সঙ্গে থাকা নগদ অর্থ ও একটি মোবাইল ফোন নিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতা নজরুল ইসলামসহ কয়েকজনের নাম উল্লেখ করে আহতের ভাই মো. আজিজুল হাকিম গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে সদর থানা পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে অভিযোগকারী আশা প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।