Nabadhara
ঢাকারবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘সাংবাদিকদের কোনো দল নেই, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে’—বরকত উল্লাহ বুলু

নোয়াখালী প্রতিনিধি
আগস্ট ২, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, “সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কোনো দল নেই। মানুষের কল্যাণে সমাজের অসঙ্গতি তুলে ধরা তাদের দায়িত্ব। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।”

রোববার (২ আগস্ট) বিকেলে নোয়াখালীর এখলাসপুর ইউনিয়নের ফুটবল টার্ফ মাঠে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে বরকত উল্লাহ বুলু বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। সাংবাদিকরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়। রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, দেশের বর্তমান বাস্তবতায় সাংবাদিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষের উচিত জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।

তিনি আরও বলেন, সাংবাদিকদের কাজ কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেওয়া নয়; বরং সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরা। মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের পেশাগত নৈতিকতা বজায় রাখারও আহ্বান জানান তিনি।

বরকত উল্লাহ বুলু বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা গণমাধ্যমকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়া ও বিনোদনমূলক কর্মকাণ্ড সাংবাদিকদের মানসিক প্রশান্তি এনে দেয় এবং পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে।

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খানের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপির সদস্য শামিমা বরকত লাকি, শহীদুল ইসলাম কিরণ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।