Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

Bangla QR ব্যবহারে উদ্বুদ্ধ করতে নরসিংদীতে সোনালী ব্যাংকের বর্ণাঢ্য র‌্যালি

নরসিংদী প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

ক্যাশলেস বাংলাদেশ গঠনের লক্ষ্যে Bangla QR ব্যবহারে গ্রাহকদের উদ্বুদ্ধ করতে নরসিংদীতে বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি পালন করেছে সোনালী ব্যাংক পিএলসি, নরসিংদী অঞ্চল।

মঙ্গলবার (৪ আগস্ট) সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিস, নরসিংদীর উদ্যোগে আয়োজিত র‌্যালির নেতৃত্ব দেন ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ আচার্য।

র‌্যালিটি সোনালী ব্যাংক ভবন থেকে শুরু হয়ে নরসিংদী পৌরসভা মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, নরসিংদী সদর হাসপাতাল, পায়রা চত্বর, নরসিংদী ফায়ার সার্ভিস, সিঅ্যান্ডবি রোডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। ব্যান্ড পার্টির অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচি নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করে।

র‌্যালি শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে ডেপুটি জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ আচার্য বলেন, ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণ দেশের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ লক্ষ্য বাস্তবায়নে Bangla QR-এর ব্যবহার বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি গ্রাহকদের নিরাপদ, সহজ ও আধুনিক ডিজিটাল লেনদেনের জন্য সোনালী ব্যাংকের Bangla QR সেবা ব্যবহারের আহ্বান জানান।

তিনি আরও বলেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে গ্রাহকদের মধ্যে Bangla QR ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাবে এবং ক্যাশলেস বাংলাদেশ গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।