Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

১১ দফা দাবিতে ঝালকাঠিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

ঝালকাঠি প্রতিনিধি
আগস্ট ৬, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ ১১ দফা দাবিতে ঝালকাঠিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্যজোট।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, সদর উপজেলা আমির মাওলানা মনিরুজ্জামান তালুকদার, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম বাবুসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদানকালে নেতারা বলেন, জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে তাদের ১১ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

১১ দলীয় ঐক্যজোটের নেতারা আশা প্রকাশ করেন, জনগণের স্বার্থে সরকার তাদের উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।