Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপা-লাঙ্গলবাঁধ মহাসড়কের অধিগ্রহণকৃত জমিতে ১৯টি স্থাপনা উচ্ছেদ

ঝিনাইদহ প্রতিনিধি
আগস্ট ৬, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা-লাঙ্গলবাঁধ আঞ্চলিক মহাসড়কের পাইকপাড়া এলাকায় সড়কের বাঁক সরলীকরণ (কার্ভ সংশোধন) প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমিতে নির্মিত ১৯টি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনব্যাপী পরিচালিত যৌথ অভিযানে প্রায় আড়াই একর অধিগ্রহণকৃত জমির ওপর থাকা ঘরবাড়ি ও দোকানসহ ১৯টি স্থাপনা অপসারণ করা হয়। এ সময় জমিতে থাকা ঘর, দোকানের মালামাল ও গাছপালা খোলা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান, ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, প্রশাসনের কর্মকর্তা, সওজের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে জমির মালিক আব্বাস উদ্দিন মেম্বার অভিযোগ করে বলেন, সড়ক ও জনপথ বিভাগ তাদের জমি অধিগ্রহণ করলেও এখনো ক্ষতিপূরণের অর্থ তারা পাননি।

এ বিষয়ে ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, শৈলকুপা-লাঙ্গলবাঁধ আঞ্চলিক মহাসড়কের কার্ভ সংশোধন প্রকল্প বাস্তবায়নের স্বার্থে অধিগ্রহণকৃত জমি দখলমুক্ত করা হচ্ছে। প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সরকারি নির্দেশনা অনুযায়ী আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।