Nabadhara
ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে মাদক মামলায় ১০ জনের বিভিন্ন মেয়াদে সাজা

ঝিনাইদহ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় মাদক সেবন ও বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় ১০ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) শৈলকুপা থানা পুলিশের আইনগত প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা ১০ আসামির সামারি ট্রায়ালের বিচারকাজ শেষে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের মশিউর রহমানের ছেলে অনিক হাসান (২৪), রয়েড়া গ্রামের শফি মন্ডলের ছেলে রাজন মন্ডল, ছোট বোয়ালিয়া গ্রামের মজিবরের ছেলে আকরাম হোসেন, ফাজিলপুর গ্রামের খাইরুল শেখের ছেলে বাবু শেখ, বেনীপুর গ্রামের ষষ্ঠী সরকারের ছেলে ভানু সরকার, শ্রীপুর উপজেলার চাকদা গ্রামের রফিকুল মন্ডলের ছেলে ইকবাল হোসেন, শৈলকুপার গোলকনগর গ্রামের আব্দুর রশিদ মন্ডলের ছেলে রফিকুল ইসলাম, কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের আবু তাহেরের মেয়ে সোনিয়া খাতুন, শৈলকুপার গোলকনগর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী জোহরা খাতুন এবং যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রী অনাদিকুমারের ছেলে সোহাগ কুমার বিশ্বাস।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, মাদক সেবন ও বিক্রির অভিযোগে ওই ১০ জনকে আটক করা হয়। পরে বুধবার সকালে তাদের ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হলে বিচারক শুনানি শেষে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে শৈলকুপা থানা পুলিশের আইনগত ও প্রসিকিউশন কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।