Nabadhara
ঢাকারবিবার , ৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ৯, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাহমুদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড শাখার ১০ নেতা দলীয় পদ থেকে একযোগে পদত্যাগ করেছেন।

শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার দীঘড়গাতি বাজারে যৌথ সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা।

পদত্যাগকারীরা হলেন—মাহমুদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. লায়েকুজ্জামান, সহসভাপতি আবুল কালাম ও আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক রোমান মুন্সী, সহসাংগঠনিক সম্পাদক বরকত মোল্লা, ধর্মবিষয়ক সম্পাদক হারুন মোল্লা, কৃষিবিষয়ক সম্পাদক বিল্লাল মুন্সী, কৃষি ও সমাজসেবাবিষয়ক সম্পাদক বিল্লাল মুন্সী, সদস্য নিজাম মুন্সী ও গৌর বিশ্বাস।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারীরা বলেন, তারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের মাহমুদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড শাখার বিভিন্ন পদে থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন। তবে ব্যক্তিগত কারণে এখন আর দলীয় দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।

তারা বলেন, ‘সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তে, স্বেচ্ছায় এবং কোনো ধরনের চাপ ছাড়াই আমরা নিজ নিজ দায়িত্ব থেকে যৌথভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

পদত্যাগকারীরা আরও জানান, পদত্যাগের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো ধরনের সাংগঠনিক সম্পৃক্ততা থাকবে না। একই সঙ্গে ভবিষ্যতেও কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত না থাকার কথা জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।