Nabadhara
ঢাকারবিবার , ৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান, পুনর্দখলে হুঁশিয়ারি

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ৯, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর পৌর শহরকে দখলমুক্ত, যানজটমুক্ত ও পথচারীবান্ধব রাখতে ফুটপাত ও সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পৌরসভা।

রোববার (৯ আগস্ট) বিকেলে পৌর সুপার মার্কেটের সামনে থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জাকী।

পৌরসভা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন এক শ্রেণির ব্যবসায়ী। এতে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সড়কে যানজট সৃষ্টি হচ্ছিল। জনদুর্ভোগ কমাতে রোববার অভিযান চালিয়ে ফুটপাত ও মূল সড়কের ওপর গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়।

অভিযানকালে পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শরিফুল ইসলাম ও উপসহকারী প্রকৌশলী (সিভিল) লাইজিং হোসেন রাজুসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌর কর্তৃপক্ষ জানায়, শহরের সৌন্দর্য রক্ষা, যানজট নিরসন এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে উচ্ছেদ করা স্থানগুলোতে নতুন করে কোনো দোকান বা অবৈধ স্থাপনা নির্মাণ না করার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

পৌর কর্তৃপক্ষ আরও জানায়, কেউ পুনরায় ফুটপাত বা সড়ক দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।