Nabadhara
ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ১০, ২০২৬ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় জাবেদ আলী শেখ (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার ভোর ৫ টায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে রবিবার রাত সাড়ে ৯ টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত পথচারী জাবেদ আলী শেখ (৫৫) বাগেরহাটের চিতলমারী উপজেলার লড়ারকুল গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৯ টার দিকে নিলফা বাজারের সড়ক পারাপারের সময় জাবেদ আলী নামের ব্যক্তিকে একটি মোটরসাইকেল ধাক্কা মেরে পালিয়ে যায়। তখন রাস্তার মাঝে থাকা বিভাজকে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় জাবেদ। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, রাতে দূর্ঘটনার পর জাবেদ নামের পথচারী সোমবার ভোর ৫ টায় গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে এঘটনায় নিহতের পরিবার থানায় কোন অভিযোগ করেনি। আর কি কারনে তিনি চিতলমারী থেকে টুঙ্গিপাড়া আসছিলেন সেটাও জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।