Nabadhara
ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশে প্রবীণ কল্যাণ কর্মসূচিতে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

Link Copied!

শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নরসিংদীর পলাশে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) উপজেলার জিনারদী ইউনিয়নে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় প্রবীণ কল্যাণ সংগঠনের সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রবীণ কল্যাণ সংগঠনের সদস্যদের হাতে গাছের চারা তুলে দেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর প্রবীণ কল্যাণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো. আমজাদ হোসেন আকন্দ।

এ সময় প্রবীণ কল্যাণ সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

জিনারদী ইউনিয়ন প্রবীণ কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম সরকার বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে প্রতিটি চারাকে বড় করে তুলতে হবে। একটি গাছ পরিবেশকে শীতল রাখার পাশাপাশি মানুষের জীবন ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কর্মসূচির শেষে উপস্থিত সবাই বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা চারার যথাযথ পরিচর্যার মাধ্যমে সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।