Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে হুইলচেয়ার, ঢেউটিন, সেলাই মেশিন ও ফ্যান বিতরণ

কাঠালিয়া(ঝালকাঠি)প্রতিনিধি
আগস্ট ১১, ২০২৬ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া(ঝালকাঠি)প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, অসহায় পরিবার এবং এতিমখানা ও হাফেজি মাদ্রাসার মাঝে হুইলচেয়ার, ঢেউটিন, সেলাই মেশিন ও বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব সভাকক্ষে এ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান।

অনুষ্ঠানে চারজন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মাঝে হুইলচেয়ার, একজন নারীকে আত্মকর্মসংস্থানের জন্য একটি সেলাই মেশিন, চিংড়াখালী দরবার শরিফের এতিমখানা ও হাফেজি মাদ্রাসায় চারটি বৈদ্যুতিক পাখা এবং দুই ব্যক্তিকে তিন বান্ডিল ঢেউটিন দেওয়া হয়।

এ সময় বক্তারা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবান ও বিভিন্ন প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব। কাঠালিয়া প্রেসক্লাবের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।