Nabadhara
ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্যারেজে অভিযান চালিয়ে দুইটি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধায় উপজেলার গওহরডাঙ্গা গ্রামের নামবিহীন একটি গ্যারেজ থেকে তাদের গ্রেপ্তার করে বরিশালের বন্দর ও টুঙ্গিপাড়া থানার পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাই দুইটি FZS V3 মডেলের মোটরসাইকেল উদ্ধার করা হয়। ঐ রাতেই তাদের বিরুদ্ধে বরিশালের বন্দর থানায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের কাইয়ুম শরীফের ছেলে সোহেল শরীফ (৪০) ও একই গ্রামের ইয়ার আলী সর্দারের ছেলে শিমুল সর্দার (২৫)।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাবুদ্দিন বলেন, একটি মোটরসাইকেল হারানোর ঘটনায় সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে তদন্ত শুরু করে বন্দর থানা পুলিশ। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় টুঙ্গিপাড়ার একটি গ্যারেজে মোটরসাইকেলের ইঞ্জিন, চেসিস নাম্বার পরিবর্তনের কাজ চলছে। তখন টুঙ্গিপাড়া ও বন্দর থানা পুলিশের যৌথ অভিযানে দুইটি মোটরসাইকেল সহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরও বলেন, চক্রটির সঙ্গে আরো অনেকে জড়িত রয়েছে, তাদেরও শনাক্ত চেষ্টা চলছে। উদ্ধার হওয়া মোটরসাইকেল দুটির আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া তাদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।