Nabadhara
ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের দিরাইয়ে দুই সন্তানকে হত্যার কথা স্বীকার বাবার

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন তাদের বাবা কামরুল ইসলাম। উপজেলার পেরুয়া (মধুপুর) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে নিখোঁজ হন কামরুল ইসলাম। পরদিন তিনি একা বাড়িতে ফিরে এলেও তার দুই সন্তানকে পাওয়া যায়নি।

এরপর মঙ্গলবার (১১ আগস্ট) শান্তিগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায় এবং বুধবার (১২ আগস্ট) সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর এলাকার হাওরে পরপর দুই দিন অজ্ঞাতপরিচয় দুটি শিশুর মরদেহ ভেসে ওঠে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ধারণা করে, মরদেহ দুটি নিখোঁজ কামরুল ইসলামের দুই সন্তানের হতে পারে।

ঘটনার পর বুধবার পুলিশ কামরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য দিরাই থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “কামরুল দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সুনামগঞ্জে পাঠানো হচ্ছে।”

ঘটনাটি তদন্ত করে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।