Nabadhara
ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার মিছিলে খালিয়াজুরীর আওয়ামী লীগের তিন নেতা আটক

খালিয়াজুরী(নেত্রকোনা) প্রতিনিধি 
আগস্ট ১২, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

খালিয়াজুরী(নেত্রকোনা) প্রতিনিধি 

ঢাকার ধানমন্ডির ২ নম্বর সড়কে মিছিল থেকে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।

বুধবার (১২ আগস্ট) সকালে ধানমন্ডি এলাকার ২ নম্বর সড়ক থেকে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক।

আটক ব্যক্তিরা হলেন—খালিয়াজুরী উপজেলা যুবলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম ফালাক, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাযহার কিবরিয়া পরশ এবং যুবলীগ কর্মী রাজু সরকার।

ওসি ইমদাদুল হক জানান, নাশকতার মামলায় তাঁদের আটক করা হয়েছে। একই ঘটনায় নেত্রকোনার মদন, কলমাকান্দাসহ বিভিন্ন উপজেলার আরও সাতজনকে আটক করা হয়। সব মিলিয়ে ১০ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের যথাযথ পুলিশি পাহারায় ঢাকার জজ আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।