Nabadhara
ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কেন্দুয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

Link Copied!

মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় নিজের বিরুদ্ধে ছড়ানো ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পৌর যুবদলের সদস্যসচিব মো. সাইফুল ইসলাম খান শান্তি।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দুয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম খান শান্তি জানান, গত ২ সেপ্টেম্বর দুপুর আনুমানিক দেড়টার দিকে কেন্দুয়া পৌর সদরের দুর্গা টেলিকমের সামনে তিনি অবস্থান করছিলেন। এ সময় আবিদ আহমেদ খান (নাদিম) নামে এক যুবক হঠাৎ তার ওপর হামলা করেন এবং তার হাতে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি।

এ সময় স্থানীয় দোকানদার ও সাধারণ মানুষ ঘটনাটি দেখতে পেয়ে ওই যুবককে ধাওয়া করেন। পরে আবিদ আহমেদ খান নাদিম কেন্দুয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ মতিনের বাসায় আশ্রয় নেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সাইফুল ইসলাম খানের ভাষ্য অনুযায়ী, স্থানীয় লোকজন সেখানে গিয়ে আবিদ আহমেদ খান নাদিমকে আটক করেন। পরে তাকে একটি শোরুমে বসিয়ে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে তার চাচাতো মামা সুমন মিয়া সেখানে উপস্থিত হয়ে সাত দিনের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে নাদিমকে স্থানীয়দের কাছ থেকে জিম্মায় নিয়ে যান বলে তিনি জানান।

তবে পরবর্তীতে ওই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন সাইফুল ইসলাম খান শান্তি। তিনি দাবি করেন, ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং তাকে ঘিরে সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছে।

সাইফুল ইসলাম খান শান্তি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার বিরুদ্ধে চলমান অপপ্রচার বন্ধের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করা হলে ঘটনার প্রকৃত সত্য বেরিয়ে আসবে। তদন্তের মাধ্যমে তিনি ন্যায়বিচার প্রত্যাশা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।