Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় বহুল আলোচিত বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আগস্ট ১৩, ২০২৬ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় বহুল আলোচিত একটি বিস্ফোরক মামলায় দীর্ঘদিন পর মহাব্বত শেখ (৬০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বিএনপি সরকার গঠনের পর এ মামলায় এটিই প্রথম কোনো আসামি গ্রেপ্তারের ঘটনা বলে জানা গেছে।

গ্রেপ্তার মহাব্বত শেখ উপজেলার কঠুরাকান্দি নতুন বাজার এলাকার বাসিন্দা। তিনি মৃত চান শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) রাতে উপজেলার কঠুরাকান্দি এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ির কাছ থেকে মহাব্বত শেখকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

আলফাডাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আলামিন বলেন, বিস্ফোরক মামলায় মহাব্বত শেখের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার (১২ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

দীর্ঘদিন পর বহুল আলোচিত এ মামলায় একজন আসামি গ্রেপ্তার হওয়ায় স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধেও আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।