Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুবিতে ৮৫০ নবীন শিক্ষার্থীকে বরণ করল ছাত্রশিবির

কুবি প্রতিনিধি
আগস্ট ১৩, ২০২৬ ৯:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের ৮৫০ জনের বেশি নবীন শিক্ষার্থীকে নিয়ে ‘নবীন বরণ ২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি শিক্ষা জীবন ও ক্যারিয়ার গঠনে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

বুধবার (১২ আগস্ট) কুমিল্লা শহরের ফান টাউন পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজ্জামেল হোসাইন আবিরের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মোজাহেরুল ইসলাম এবং কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহী।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “ক্যাম্পাস লাইফের প্রথম বর্ষ থেকেই নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয় জীবন এখনই শুরু হয়েছে, তাই আপনাদের হাতে অনেক সময় আছে। এ সময় নিজের দক্ষতা বৃদ্ধির জন্য ভাষা শিখতে পারেন, কম্পিউটারের বেসিক বিষয়গুলো শিখে রাখতে পারেন। কোনো একটি দেশের ভাষা শিখতে পারলে সে দেশে স্কলারশিপ পাওয়া অনেক সহজ হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনকে সুন্দর ও গুছিয়ে নিতে চাইলে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হবে। শুরু থেকেই ক্যারিয়ার গঠনের জন্য কাজ করে যেতে হবে এবং বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক হতে হবে।”

সাদ্দাম নবীনদের উদ্দেশে আরও বলেন, “কোনো বড় ভাইয়ের পেছনে দৌড়ে নিজের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করবেন না। আপনাদের বাবা-মা অনেক স্বপ্ন নিয়ে ক্যাম্পাসে পাঠিয়েছেন। তাদের স্বপ্ন পূরণে কাজ করুন।”

কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজ্জামেল হোসাইন আবির বলেন, “দীর্ঘ ভর্তিযুদ্ধ পার হয়ে পাবলিকিয়ান হিসেবে ক্যাম্পাসে আসতে পেরেছ, তাই তোমাদের অভিনন্দন জানাচ্ছি। আমরা স্মরণ করছি তোমাদের মা-বাবাকে, যাদের স্বপ্ন ও ত্যাগের বিনিময়ে তোমরা এই ক্যাম্পাসে আসতে পেরেছ।”

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই কীভাবে ক্যাম্পাস জীবন গঠন করা যায় এবং ক্যাম্পাস জীবনের প্রতিটি সময় কীভাবে কাজে লাগানো যায়, সেসব বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা নিয়েই ইসলামী ছাত্রশিবিরের আজকের এই আয়োজন।”

আবির আরও বলেন, “বিগত ফ্যাসিবাদী আমলে রাজনৈতিক প্রতিহিংসা ও সীমাবদ্ধতার কারণে আমরা এমন শিক্ষার্থীবান্ধব আয়োজন করতে পারিনি। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের কল্যাণে ইসলামী ছাত্রশিবির কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনা ও সময়ের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।