Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে এআই ও ডিজিটাল দক্ষতা উন্নয়নে শিক্ষার্থীদের প্রশিক্ষণ

জাবিপ্রবি প্রতিনিধি 
অক্টোবর ১, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির সঠিক ও কার্যকর ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও দক্ষ আগামীর: শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুরে আয়োজিত এ প্রশিক্ষণে জাহানারা লতিফ মহিলা কলেজের ৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, ব্যবহারিক প্রয়োগ, এর ইতিবাচক ও নেতিবাচক দিক, ডিজিটাল দক্ষতা এবং শিক্ষাজীবন ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রে এআইয়ের ভূমিকা নিয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি প্রযুক্তি ব্যবহারে দায়িত্বশীলতা এবং ব্যক্তিগত ও গোপনীয় তথ্যের সুরক্ষার বিষয়েও শিক্ষার্থীদের সচেতন করা হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন মোঃ মাহফুজুল হক, সহকারী অধ্যাপক, ইইই বিভাগ, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাঁকে সহযোগিতা করেন আহাদুজ্জামান অনন্ত, শিক্ষার্থী, ইইই বিভাগ, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পাঁচটি মডিউলের মাধ্যমে শিক্ষার্থীদের এআই ও ডিজিটাল দক্ষতার বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে এআইয়ের মৌলিক ধারণার পাশাপাশি ChatGPT, Gemini ও Meta AI-এর ব্যবহার, এআই দিয়ে পড়াশোনা, Prompt Lab, AI Image & Video Lab, AI Coding ও Website Lab এবং নৈতিকতা, নিরাপত্তা, Capstone ও post-test বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে জ্ঞান ও দক্ষতাই মানুষের প্রকৃত শক্তি। এআইকে ভয় না পেয়ে এটি শেখা ও বাস্তব কাজে ব্যবহারের সক্ষমতা অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। বই থেকে অর্জিত তথ্যকে জ্ঞান এবং সেই জ্ঞান বাস্তবে প্রয়োগের সক্ষমতাকে দক্ষতা হিসেবে উল্লেখ করে শিক্ষাজীবন থেকেই জ্ঞান, দক্ষতা ও আত্মনিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক ড. সৈয়দ এনামুল কবির বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তির নিষ্ক্রিয় ব্যবহারকারী না হয়ে সক্রিয় ব্যবহারকারী ও উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে। শুধু প্রযুক্তি ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ না থেকে নতুন পণ্য ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের নিজস্ব সক্ষমতা ও ব্র্যান্ড তৈরির দিকে তরুণদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। লক্ষ্য নির্ধারণ, আত্মবিশ্বাস ও নিয়মিত পরিশ্রমকে ক্যারিয়ার গঠনের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেন তিনি।

প্রশিক্ষণ পরিচালনাকারী মোঃ মাহফুজুল হক বলেন, দ্রুত পরিবর্তনশীল সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জন জরুরি। এআইকে দক্ষতা উন্নয়নের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহারের পাশাপাশি এর নেতিবাচক ব্যবহার থেকে দূরে থাকা এবং প্রযুক্তি ব্যবহারে সৃজনশীলতা ও নৈতিকতা বজায় রাখার পরামর্শ দেন তিনি।

এদিকে জাহানারা লতিফ মহিলা কলেজের শিক্ষিকা বলেন, কলেজের শিক্ষার্থীদের এ ধরনের প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ায় পল্লী উন্নয়ন একাডেমির প্রতি তারা কৃতজ্ঞ। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন অনেক বিষয় শেখার সুযোগ পেয়েছে উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের আরও প্রশিক্ষণের সুযোগ পেলে শিক্ষার্থীরা আরও এগিয়ে যেতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থী আইশা জান্নাত অন্তরা জানান, এআই সম্পর্কে নতুন অনেক বিষয় শেখার সুযোগ পাবেন—এমনটি আগে ভাবেননি তিনি। প্রশিক্ষণের মাধ্যমে এআই সম্পর্কে নতুন ধারণা ও ব্যবহারিক বিষয় জানতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।

প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান, এআইয়ের ইতিবাচক ও দায়িত্বশীল ব্যবহার এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী ডিজিটাল দক্ষতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।