Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে ব্রিজের ধসে যাওয়া এপ্রোচ মেরামত করল উপজেলা প্রশাসন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আগস্ট ১৩, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীর ভাঙনে ঘুঘরাকান্দি ব্রিজের এপ্রোচের মাটি ধসে গিয়ে ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন সড়কটি ব্যবহারকারী যানবাহনের চালক ও যাত্রীরা।

বুধবার (১২ আগস্ট) বিকেলে ব্রিজের নিচ থেকে মাটি সরে যাওয়ায় সন্ধ্যার পর থেকে ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ সড়কের ঘুঘরাকান্দি ব্রিজের ধসে যাওয়া এপ্রোচ মেরামতের কাজ শুরু করে উপজেলা প্রশাসন। ব্রিজটি রক্ষায় ধসে যাওয়া অংশে মাটি, জিও ব্যাগ ও বস্তা ফেলা হচ্ছে।

দুপুরে মাটি ভরাট ও মেরামতকাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। এ সময় মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু ও এলজিইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, ব্রিজের পূর্বপাশের এপ্রোচের মাটি ধসে যাওয়ায় ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের উদ্যোগে তাৎক্ষণিকভাবে মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।