Nabadhara
ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

Link Copied!

মো.রুহুল আমিন রাজু,মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান শুরু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নাংলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা।

চেয়ারম্যান কিসমত পাশার ব্যবস্থাপনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল ইসলাম, সাবেক প্যানেল চেয়ারম্যান আশরাফ আলী মেম্বার, সমাজসেবক আবুল কাশেম হিমেল, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান কিসমত পাশা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। শুধু ইউনিয়ন পরিষদ বা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রতিটি পরিবারকে নিজেদের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি হচ্ছে কি না, সেদিকে নজর দিতে হবে।

তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ছাড়া কোনো উদ্যোগই সফল হবে না। তাই পরিচ্ছন্ন নাংলা ইউনিয়ন গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, তিন মাসব্যাপী এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন সড়ক, বাজার, জনসমাগমস্থল, ড্রেন-নালা ও বাড়িঘরের আশপাশ পরিষ্কার করা হবে। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে স্থানীয়দের সচেতন করা হবে।

স্থানীয়রা জানান, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক প্রচারণার ফলে ডেঙ্গু প্রতিরোধে মানুষের অংশগ্রহণ বাড়বে। তারা এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।