Nabadhara
ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় ১৮৬ বোতল মদ উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
অক্টোবর ২, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার সীমান্তবর্তী কুমারের চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরের চর বিওপির সদস্যরা ১০৭৬ নম্বর সীমান্ত পিলারের কাছে কুমারের চর এলাকায় অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা ১৮৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ২ লাখ ৭৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।