Nabadhara
ঢাকাশুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে পৃথক জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
আগস্ট ১৪, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে পৃথক দুটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আত্রাই থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—আত্রাই উপজেলার বওলা গ্রামের শহীদ প্রামাণিকের ছেলে মো. নয়ন প্রামাণিক। তিনি জিআর মামলা নম্বর-১৬৩/২৩-এর ওয়ারেন্টভুক্ত আসামি। অপরজন একই উপজেলার বাকি ওলামা গ্রামের মো. কাজেম উদ্দিনের ছেলে মো. রণি। তিনি জিআর মামলা নম্বর-১৯৫/১৭-এর ওয়ারেন্টভুক্ত আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, আদালত থেকে তাদের বিরুদ্ধে পৃথক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, অপরাধ দমন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আত্রাই থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে পৃথক দুটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন ও রণিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত দুজনকে শুক্রবার (১৪ আগস্ট) সকালে নওগাঁ জেলা হাজতে পাঠানো হয়েছে। জনস্বার্থে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।